বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ছয়টা থেকে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৮৩ পিস ইয়াবা, ১৪৩ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ, ৬০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ৯৬০ গ্রাম ৯৫ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD