শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হঠাৎ পদত্যাগের ৩ কারণ জানালেন ওয়াকার ইউনিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচের পদ থেকে মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিসের আচমকা পদত্যাগের ঘটনায় তোলপাড় পাকিস্তান ক্রিকেট।

বিষয়টি নিয়ে পাক ক্রিকেটে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পাক দলের সদ্য সাবেক হওয়া বোলিং কোচ ওয়াকার ইউনিস।

এভাবে আচমকা পদত্যাগের সিদ্ধান্তই বুদ্ধিমানের কাজ ছিল বলে জানালেন তিনি।

ক্রিকেট পাকিস্তানকে রোববার দেওয়া সাক্ষাৎকারে সাবেক ফাস্ট বোলার ওয়াকার বলেন, ‘আমার এই সিদ্ধান্তের পেছনে দুই-তিনটি কারণ ছিল। অবশ্যই এর মধ্যে একটি ছিল পরিবারের সঙ্গে সময় কাটানো। করোনা পরিস্থিতিতে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ’

দ্বিতীয়ত কারণ হিসেবে পিসিবি নতুন চেয়ারম্যান রমিজ রাজার প্রসঙ্গ টানলেন ওয়াকার।

বললেন, ‘চেয়ারম্যান পদে রমিজ রাজকে নিয়োগের পর মনে হয়েছিল তিনি একটি নতুন সেটাপ আনতে চেয়েছিলেন। তাই যখন মিসবাহ পদত্যাগ করলেন, আমিও সেই পথ অনুসরণ করলাম। আমরা যদি এই সিদ্ধান্ত না নিতাম তাহলে আরও বড় সমস্যার তৈরি হতো। এ নিয়ে বিতর্ক চলত। পাক ক্রিকেট বোর্ডের ইতিহাস যা বলে, একটি নতুন সেটাপ দায়িত্ব গ্রহণ করে, তখন আমূল পরিবর্তন হয়। নতুন ও নিজস্ব পদ্ধতি কাজ করে সেই টিম। তাই সবকিছুর বিবেচনায় আমাদের সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ ছিল।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD