শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আমি মারা যাওয়ার আগে কেউ বিসিবি প্রেসিডেন্ট হতে চাইবে না : পাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টানা দুই মেয়াদে ৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার আমলে দেশের ক্রিকেটের লক্ষণীয় উন্নতি হয়েছে। বাংলাদেশ দল এখন শক্তিশালী ক্রিকেট দলগুলোর একটি। আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে বোর্ড। আবার ক্রিকেটীয় বিষয়ে নাক গলিয়ে তিনি সমালোচিতও হয়েছেন। তৃতীয় মেয়াদে আরও একটি নির্বাচনের সামনে দাড়িয়ে আছেন পাপন। আজ বিসিবির বোর্ড সভা শেষে পাপন বলেন, তিনি বেঁচে থাকতে কেউ বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়াবে না।

প্রেসিডেন্ট পদেই কি থাকছেন কিনা- এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘আসলে আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা নিতে চাইবে না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তাদের উচিত চ্যালেঞ্জ নেওয়া যে আমি প্রেসিডেন্ট হতে চাই। অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’

পাপন আরও বলেন, ‘আপনাদেরকে এটুক বলতে পারি। কারোর জন্য কিছু আটকে থাকে না, আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নতুন যারা দায়িত্ব নিবে। লিডারশিপ গ্লো করার উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না। ডাইরেক্টর হতে কিন্তু সবাই চায়। এমন কেউ নাই যে ডাইরেক্টর হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না। আমি চাইব নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সাপোর্ট করব।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD