শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাফুফের সাবেক কর্মকর্তা ফাত্তাহ’র মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

হৃদরোগে আক্রান্ত হয়ে সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার (জিএম) আহমেদ সাইদ আল ফাত্তাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্ত্রী আফরোজা আহমেদ বীথি জানিয়েছেন, রাত সাড়ে তিনটার পর অসুস্থ হয়ে পড়েন ফাত্তাহ। হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।

সিনিয়র সাংবাদিক রায়হান মাহমুদ জানান, ঢাকা ক্যান্টনমেন্ট পোস্ট অফিস মসজিদে জানাজা হবার কথা রয়েছে। কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

আহমেদ সাইদ আল ফাত্তাহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির একান্ত সচিব, বিপণন ও মিডিয়া বিভাগের প্রধান হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি।

তার মৃত্যুতে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, ফুটবলের সাতকাহন, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ), সাপোর্টার অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ) শোক প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD