বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ছয়টা থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯,৮০৭ পিস ইয়াবা, ১৪১ গ্রাম ৩৬ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD