রাজধানীর বাড্ডা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রুবেল ইসলাম ও নাফিসা আক্তার।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্য আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জ যেতে উত্তর বাড্ডা বাসস্ট্যান্ডে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি গুলশানের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়।
এ সময় রুবেলের কাছে থাকা লাগেজের ভেতর থেকে ৬ কেজি গাঁজা ও নাফিসার কাছে থাকা ট্রাভেল ব্যাগ থেকে জব্দ করা হয় ৪ কেজি গাঁজা। বাড্ডা থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।