বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

সিরাজগঞ্জে ১০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

সিরাজগঞ্জে ১০ লাখ টাকার হেরোইনসহ সুমন আলী (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জের নামোচকপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা ফুড কর্নারের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ১০০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এসময় তার থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD