শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

প্রতিদিন ১৫০০ গ্রামবাসীকে টিকা দেওয়া হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনমুখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। সাধারণ মানুষ যাতে স্বস্তির সঙ্গে নাগরিকসেবা পায় সেজন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। করোনাকালে মানুষের জন্য কাজ করে জনপ্রশাসন মন্ত্রণালয় দক্ষতার প্রমাণ দিয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করতে প্রশাসনের সকল স্তরে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের গতিশীলতায় সাধারণ মানুষ তিন দিনে জমির পর্চা পাচ্ছে এবং ২১ দিনে জমির মিউটেশন করতে পারছে। প্রশাসনের নিরপেক্ষতায় বিতর্কহীন স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়ন সম্ভব হয়েছে। ডিসেম্বরের শুরুতে সরকার বিস্তৃতভাবে করোনার টিকা প্রদানের পরিকল্পনা করেছে। তখন প্রতিটি ইউনিয়নে প্রতিদিন এক হাজার পাঁচশ জনকে টিকা দেওয়া হবে।

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে প্রতিমন্ত্রী খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক ও প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD