শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

রাজশাহীতে আরও ৬ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ছয়জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে রাজশাহীর একজন মারা গেছেন করোনায়। বাকি পাঁচজন মারা গেছেন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। তাদের মধ্যে চারজনই রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি বগুড়ায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

এই এক দিনে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১১৩। বর্তমানে রাজশাহীর ৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের পাঁচজন, নওগাঁর ১৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার দুজন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের দুজন এবং ঝিনাইদহের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৯ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে চারজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৫ দশমিক ৬৮ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD