বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল ছয়টা থেকে আজ ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২ হাজার ৯৮৫ পিস ইয়াবা, ২৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৫৫ কেজি ৬৬৫ গ্রাম ১৬০পুরিয়া গাঁজা, ৪০ ক্যান বিয়ার, ৬০টি ইনজেকশন ও ১ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD