শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাপানি মায়ের সঙ্গেই থাকবেন সন্তানরা, বাবা দেখা করবেন দিনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

গুলশানের ফ্ল্যাটে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার সঙ্গে থাকবেন জাপানি মা নাকানো এরিকো । বাংলাদেশি বাবা ইমরান শরীফ শুধু দিনে দেখা করতে পারবেন সন্তানদের সঙ্গে ।

আর ফ্ল্যাটের ভাড়া শিশুদের বাবা-মা সমানভাবে বহন করবে। এ আদেশ কার্যকর থাকবে ২১ অক্টোবর পর্যন্ত । ওই দিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাপানি মা এবং বাংলাদেশি বাবা ও তাদের দুই মেয়ের বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

জাপানি মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাবার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ফাওজিয়া করিম ফিরোজ ও মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে হাইকোর্ট ১৭ সেপ্টেম্বর থেকে গুলশানের ভাড়া করা ফ্ল্যাটে দুই শিশুর সঙ্গে দিনে বাবা ও রাতে মাকে থাকার অনুমতি দিয়েছিলো।

ওইদিন আদালত শিশুদের জন্য মঙ্গল হয় এবং দেশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য উভয়পক্ষের আইনজীবীকে একটি সুন্দর সমাধান খুঁজতে বলেছিলেন।

জাপানি আইন অনুযায়ী নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক শরীফ ইমরান (৫৮) বিয়ে করেন। এরপর তাদের কোলজুড়ে আসে তিন সন্তান। তাদের বয়স যথাক্রমে ১১, ১০ ও ৭ বছর। গত ১৮ জানুয়ারি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এর পর জল অনেক দূর গড়ায়। দুই মেয়েকে নিয়ে চলে আসেন শরীফ। পরে ঢাকায় ছুটে আসে তার মা এরিকো। বর্তমানে শিশু দুটির অধিকার নিয়ে চলছে আইনি লড়াই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD