শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার ট্যাবলেটে অর্ধেক কমবে সংক্রমণ-মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

করোনাভাইরাসের চিকিৎসায় টিকা আবিষ্কারের পর এবার ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মের্ক অ্যান্ড রিজব্যাক সংস্থা। ভাইরাস জ্বরে যেমন মুখে খাওয়ার ট্যাবলেট রয়েছে, করোনা চিকিৎসায়ও এমন ট্যাবলেট ব্যবহার করা হবে। মের্ক অ্যান্ড রিজব্যাকের ওই ট্যাবলেটটির নাম ‘মলনুপিরাভির’।

এটি করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি কমাবে। পাশাপাশি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে নিরাপদে চিকিৎসা নেওয়ার পথ সুগম করবে। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থা এ পিলটির ব্যবহারে অনুমোদন দিলে এটিই হবে করোনার প্রথম ট্যাবলেট। খবর সিএনএন।

মের্ক অ্যান্ড রিজব্যাক জানিয়েছে, শরীরে করোনাভাইরাস শনাক্তের সঙ্গে সঙ্গেই এ ট্যাবলেট খাওয়া শুরু করে দেওয়া যেতে পারে।

জানা গেছে, মার্কিন সংস্থা মের্ক ‘মলনুপিরাভির’ নামের এক অ্যান্টিভাইটাল ওষুধ নিয়ে কাজ করেছে। ‘রিজব্যাক বায়োথার্পিউটিক্স’ নামের এক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ওই ওষুধ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এশিয়ার দেশ জাপানেও সেই ট্রায়াল চালানো হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD