মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এই ম্যাচ দিয়েই জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হলো স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের।
নিজের প্রথম ম্যাচে গোলপোস্টের নিচে আস্থা রেখেছেন বসুন্ধরার গোল রক্ষক আনিসুর রহমান জিকোর ওপর।
উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধে গোল করার সুযোগ পায়নি দু’দল। তবে বাংলাদেশ দুইবার শট নিলেও আক্রমণ যথেষ্ঠ ছিল না গোলের জন্য।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, জুয়েল রানা, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন ও সুমন রেজা।