সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

ধাপে ধাপে লকডাউন তুলছে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ভারতে ধাপে ধাপে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে আগামী ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন অব্যাহত থাকবে।

আগামী ৮ জুন থেকে রেস্টুরেন্ট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে—
আগামী ১ জুন থেকে দেশটিতে চলমান রাতের কার্ফু কমছে। সন্ধে ৭টার বদলে কার্ফু শুরু হবে রাত ৯টায়, চলবে ভোর ৫টা পর্যন্ত।

প্রথম ধাপে কনটেনমেন্ট জোনের বাইরে ৮ জুন থেকে খোলা যাবে ধর্মীয় স্থান, বেসরকারি অফিস, হোটেল-রেস্তরাঁ ও শপিংমল। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কঠোরভাবে।

দ্বিতীয় ধাপে খোলা যাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার। শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। জুলাই মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে।

তবে সারা ভারতজুড়েই মেট্রোরেল, আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান, সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার হল, বার, জিম, সুইমিং পুলসহ সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক ও ধর্মীয় সমস্ত ধরনের বড় অনুষ্ঠান ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD