শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ রবিবার থেকে ইউরোপে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা, পেছাচ্ছে সময় চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’!

বগুড়ায় করোনা রোগীর জন্ডিসের চিকিৎসা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

বগুড়ায় করোনা রোগীর জন্ডিসের চিকিৎসা!বগুড়ায় করোনা রোগীর জন্ডিসের চিকিৎসা!

বগুড়ায় করোনা পজিটিভ হওয়ার পর তথ্য গোপন করে জন্ডিসের কবিরাজী চিকিৎসা নেওয়ার সময় এক রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। এ সময় স্থানীয় প্রশাসন চারটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে বগুড়ার নন্দীগ্রামের দাড়িয়াপুর গ্রাম থেকে ওই রোগীকে হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দির ওই যুবক ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। করোনা উপসর্গ নিয়ে ঈদের আগের দিন তিনি বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় শ্বশুরবাড়িতে আসেন। ঈদের পরদিন মঙ্গলবার (২৭ মে) তিনি বগুড়ায় নমুনা পরীক্ষা করতে দিয়ে আবার শ্বশুর বাড়িতে যান। রাতে মোবাইল ফোনে জানতে পারেন নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ। এরপর শ্বশুরবাড়ি থেকে তাকে বের করে দেয়া হলে ওই রাতেই তিনি চলে যান নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামে চাচার বাড়ি। সেখানে গিয়ে জানান তিনি জন্ডিসে আক্রান্ত। চাচার পরিবার তার কথা বিশ্বাস করে পরদিন কবিরাজ ডেকে চিকিৎসা শুরু করে দেন।

শুক্রবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন সেই বাড়িতে। তখন হৈ চৈ পড়ে যায় গ্রামে। সবাই জানতে পারেন করোনা পজিটিভ রোগী জন্ডিসে আক্রান্ত বলে কবিরাজি চিকিৎসা করাচ্ছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চারটি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন বার্তা ২৪.কমকে বলেন, ওই রোগীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD