শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনায় মৃত্যু আবার বাড়লো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৫৫৫ জন এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।

শনিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়। ওই দিন নতুন করে শনাক্ত হয়েছিল ৮৪৭ জন।

গতকাল শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্তদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয়। রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ধীরে ধীরে করোনা আক্রান্তে মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD