শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লা লিগায় হারলো বার্সেলোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবারের আগ পর্যন্ত ৬ ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। তার মধ্যে ৩টিতে জিতেছিল। ড্র করেছিল ৩টিতে। শনিবার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় কাতালানরা। তবে জয় কিংবা ড্র করতে পারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এবার ২-০ গোলে হার মেনেছে তারা। যা লা লিগার চলতি মৌসুমে তাদের প্রথম হার।

অ্যাটলেটিকোর জয়ে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ নিজে একটি গোল করেছেন। একটি গোলে করেছেন সহায়তা।

ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। এ সময় লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লামের। বিরতিতে যাওয়ার আগ মুহুর্তে (৪৪ মি.) গোলের দেখা পান সুয়ারেজও। তাতে অ্যাটলেটিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

বিরতির পর বার্সেলোনা তাদের পারফরম্যান্সের উন্নতি করলেও জালের নাগাল পায়নি।

এই হারে বার্সেলোনা ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেছে। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD