বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোপুরি চালুর নির্দে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

দেশে করোনা পরিস্থিতির কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে (সকাল আটটা থেকে দুপুর ১২টা) চালু রাখার যে আদেশ দেওয়া হয়েছিল সে আদেশ বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে আগের মতো যথাযথ নিয়মে (সকাল আটটা থেকে দুপুর আড়াইটা) বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু থাকবে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( প্রশাসন) ডা. মো বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, গত ৪ এপ্রিল দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে চিকিৎসা সেবা প্রদানের জন্য আদেশ জারি করা হয়েছিল। সে আদেশ বাতিল করে আগের মতো যথানিয়মে হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকসমূহ পরিচালিত হবে।

এদিকে, আগামীকাল ( ৩১ মে) থেকে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে খুলছে সরকারি-বেসরকারি অফিস। গত ২৮ মে সাধারণ ছুটি না বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত কঠোরভাবে বিধি-নিষেধ মেনে সার্বিক কার্যাবলী/চলাচলের পক্ষে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় সাধারণ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ মে মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা অনুযায়ী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

তবে এর আগে ২৬ এপ্রিল রবিবার থেকে ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো খুলেছে। এসব কার্যালয়ে কাজ চলছে সীমিত আকারে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD