শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

পূজার বিরুদ্ধে ক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

 

বলিউডের আলোচিত সিনেমা মহেঞ্জোদারো। এ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে বলিউডে পা রাখেন পূজা হেগড়ে। বলিউডে টুকিটাকি কাজ করলেও তার মূল ফোকাস দক্ষিণী ছবি।

কিন্তু পূজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সহ অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে অপমান করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, পূজামাস্টঅ্যাপলোজাইজ। পূজাকে ক্ষমা চাইতে হবে।

যাবতীয় বিতর্কের সূত্রপাত পূজার একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। তাতে সামান্থার মাজিলি ছবির একটি স্টিল পোস্ট করা হয়। নীচে ক্যাপশন ওকে সুন্দরী বলে মনেই হয় না।

তারপর থেকেই শুরু হয়ে যায় হইচই। এ অভিনেত্রীর অবশ্য দাবি, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে কিছু জানেন না পূজা। অনুরাগীদের ওই অ্যাকাউন্টে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বা কোনো আমন্ত্রণ গ্রহণ করতে বারণ করেছেন তিনি।

ঘণ্টাখানেকের মধ্যেই পূজার টেকনিক্যাল টিম তার অ্যাকাউন্ট মেরামত করে ফেলে। এ জন্য তাদের ধন্যবাদ দেন পূজা।

কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #পূজামাস্টঅ্যাপলোজাইজ। বিতর্কিত পোস্ট ডিলিট করা হলেও বিতর্ক মেটেনি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD