শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

শাহরুখের অফিসে ছয় করোনা রোগীর আইসোলেশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত বৃদ্ধ, নারী ও শিশুদের কোয়ারেন্টাইন করার সুবিধা দিতে নিজেদের অফিস ছেড়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। মাসখানেক আগে বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) এই জায়গা ব্যবহারের জন্য পেয়েছে। অবশেষে সংস্থাটি তা কাজে লাগিয়েছে।

শুক্রবার (২৯ মে) করোনাভাইরাসে আক্রান্ত ছয় রোগীকে আইসোলেশনের জন্য পাঠানো হয়েছে শাহরুখের অফিসে নির্মিত কোয়ারেন্টাইন সেন্টারে। এখানে রাখা হয়েছে ২২টি বেড। মুম্বাইয়ের খারে দীপবন নামের ভবনে অবস্থিত অফিসটি শাহরুখের মীর ফাউন্ডেশনের।

বিএমসি জানিয়েছে, ভবনের প্রতিটি তলায় দরজা, ওয়াটার ফিল্টার, অস্থায়ী টয়লেট, পোশাক পরিবর্তনের রুম, গিজার যুক্ত করা হয়েছে। লকডাউনের কারণে এসব কাজ সম্পন্ন করতে সময় লেগেছে। তাছাড়া চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর অভাব ছিল। এ কারণে কাছের হাসপাতালকে এই কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা করতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় আম্পানে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ। তার মীর ফাউন্ডেশন ও ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বেশকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আছে ৫ হাজার গাছের চারা রোপণ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলে অনুদান, নিত্যপ্রয়োজনীয় ও স্বাস্থ্য সুরক্ষার পণ্য সরবরাহ, এসিডদগ্ধদের ঘরবাড়ি তৈরি করে দিতে সহায়তা প্রদান।

এর আগে কোভিড-১৯ মোকাবিলায় মহারাষ্ট্রের সামনের সারির স্বাস্থ্যকর্মীদের ২৫ হাজার পিপিই কিট দিয়েছেন শাহরুখ। এছাড়া মুম্বাইয়ের সাড়ে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা, বিভিন্ন হাসপাতালে ২ হাজার প্যাকেট খাবার সরবরাহ, ১০ হাজার মানুষের জন্য ৩ লাখ প্যাকেট খাবার পণ্য, দিল্লির ২ হাজার ৫০০ দিনমজুরকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন তিনি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD