শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক গাড়ি।

দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এলাকাজুড়ে ওই তিন শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সারি আটকে রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বাসের যাত্রী ও ট্রাকচালকরা।

মঙ্গলবার সকালে সরেজমিন দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে যানবাহনের সারি আটকে থাকার চিত্র দেখা যায়।

ঢাকামুখী বাসের যাত্রী আলতাফ হোসেন বলেন, ভোরে বাড়ি থেকে বের হয়ে দৌলতদিয়া ফেরিঘাটে এসে নদী পার হওয়ার জন্য অনেকক্ষণ ধরে মহাসড়কে বাসের মধ্যে আটকে আছি। গরমের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

যশোর থেকে পাথরবোঝাই ট্রাকচালক জমির আলী বলেন, ফেরির সংখ্যা বাড়ানো হলে গত কয়েক দিন দৌলতদিয়াঘাটে তেমন দুর্ভোগ পোহাতে হয়নি। হঠাৎ করে আজকে দেখছি গাড়ির চাপ বেড়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ায় বাস-ট্রাকসহ পারাপারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন আটকে আছে। এতে মানুষের ভোগান্তির সৃষ্টি হওয়ায় যানবাহন পারাপারে দেরি হচ্ছে। সেটি কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি । বর্তমানে– এ নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে বলেও জানান ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD