শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :

জেলে বসে যা চাইলেন শাহরুখপুত্র আরিয়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজতে আছেন শাহরুখপুত্র সহ আরও ১৩ জন। আপাতত সেই রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে তার। এনসিবি সূত্রে জানা গেছে, তদন্তে সাহায্য করছেন শাহরুখপুত্র। সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। যা করেছেন, তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আরিয়ান।

‘তারকা-সন্তান’ হলেও জেলে তেমন সুবিধা পাচ্ছে না সে। বাকি সব অভিযুক্তের মতোই হাজতে রাখা হয়েছে আরিয়ানকে। শাহরুখের ছেলে হিসেবে বিশেষ কোনও আয়োজন বরাদ্দ নেই তার জন্য। এনসিবি-র নিজস্ব ক্যান্টিনে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন সে। নিজের বাড়ি থেকে যদি খাবার আনতেই হয় তাহলে প্রয়োজন আদালতের বিশেষ অনুমতি। আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাটা খাবারই খাচ্ছেন আরিয়ান।

তবে এই প্রথমবারের মতো শাহরুখপুত্র মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্মকর্তাদের কাছে করেছেন। যা চেয়েছেন তা শুনে কিছুটা অবাক হয়েছেন ডিউটিতে থাকা বেশ কয়েকজন। অবশ্য একটু মুচকি হেসে আরিয়ানের আবদার পূরণও করেছেন। আরিয়ান খান বিজ্ঞানের বই পড়তে চান। তার সেই আবদার অনুয়ায়ী বিজ্ঞানের বেশ কয়েকটি বইও দেওয়া হয়েছে।

এনসিবি সূত্র জানায়, আরিয়ান বিজ্ঞানের বই চেয়েছিলেন। কয়েকটি বই তাকে দেওয়া হয়েছে। তবে তার পছন্দমতো কোনও খাবার দেওয়া হচ্ছে না। আরিয়ান এবং অন্য অভিযুক্তদের কাছ থেকে যে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলো সব ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সূত্র: আনন্দ বাজার পত্রিকা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD