শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাতে মাঠে নামছেন মাহমুদউল্লাহরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক আগে ওমানে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাস্কটে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টাইনের পর তিন দিন ধরে অনুশীলনও করেছে তারা ওমান ক্রিকেট একাডেমি মাঠে। এবার ব্যাট-বল হাতে নামার পালা। আজ শুক্রবার (৮ অক্টোবর) ওমান ‘এ’ দলের বিপক্ষে নির্ধারিত সূচির বাইরে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টসভিত্তিক চ্যানেল টি স্পোর্টস।

ওমানে পৌঁছে তিন দিনের অনুশীলনের পর স্থানীয় দলের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের। কিন্তু দেশে থেকে ম্যাচটা বাতিল করে সফরকারীরা। সেভাবে সূচি চূড়ান্তও হয়েছিল। কিন্তু ওমানে গিয়ে স্বাগতিকদের সঙ্গে আলোচনায় বসে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহরা।

আগামী ১৭ অক্টোবর এই আমিরাত স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তাদের প্রথম পর্বের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি।

আজ রাতের টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে আরব আমিরাতে। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর ওমানে ফিরবে প্রথম রাউন্ডের খেলা খেলতে। সুপার-১২ রাউন্ডে যেতে এই প্রথম পর্ব টপকাতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD