শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :

জামিন পাননি আরিয়ান, হেফাজতেই থাকবেন শাহরুখপুত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত।

বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আরিয়ানের আইনজীবী তার অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা না-মঞ্জুর করে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। আপাতত রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে আরিয়ানের। তার দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও মঞ্জুর করেনি আদালত।

হোয়াটসঅ্যাপে যে কথোপকথনের জেরে আরিয়ানকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে, তা নেহাতই ‘নির্দোষ’এবং ফুটবল নিয়ে ছিল বলে দাবি করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। কিন্তু সরকারি আইনজীবী অনিল সিংহ মনে করছেন, ফুটবল নয়, সাঙ্কেতিক ভাষায় কোনও মাদক চক্রের সঙ্গে কথোপকথন চালাতেন আরিয়ান। সেই বিষয়টি আরও খতিয়ে দেখতেই তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ নয়ছয় হতে পারে এবং তদন্ত প্রক্রিয়ার ব্যঘাত ঘটতে পারে। শুক্রবার আদালতে এই যুক্তি দেখিয়েছেন অনিল সিংহ। অন্য দিকে আরিয়ানের আইনজীবীর পাল্টা যুক্তি, প্রভাবশালী পরিবারের ছেলে মানেই তথ্যপ্রমাণ নয়ছয় করবেন, তা ধরে নেওয়া ভুল।

আপাতত আরিয়ান এবং বাকি অভিযুক্তরা তিন থেকে পাঁচ দিন আর্থার জেলে নিভৃতবাসে থাকবেন। ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদের।

দুই পক্ষের আইনজীবীর যুক্তি-পাল্টা যুক্তি এক সময়ে ঝগড়ার আকার নেয়। কিন্তু আপাতত এগিয়ে থাকলেন অনিল সিংহ। রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে শাহরুখ-পুত্রের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD