বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না।

রবিবার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে উন্মুক্ত করব।

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। আমার বিশ্বাস এই করোনাভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD