শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বজ্রাঘাতে ৩ জেলের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে তিন জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ানকান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ানকান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরণ আলী ঢালীকান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীরা জানিয়েছেন, ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে কবলে পড়ে জেলেরা। ঘটনাস্থলেই মহিউদ্দিন, আল আমিন ও নয়ন নামের তিন জেলের মৃত্যু হয়। এ সময় সাগর নামের এক জেলে আহত হন। তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ইউনুস সরকার জানিয়েছেন, বজ্রাঘাতে তিন জেলে নিহত ও একজন আহত হন। নিহতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। আমি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD