শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাতিসংঘের সঙ্গে চুক্তি, ভাসানচরে রোহিঙ্গাদের আনন্দ মিছিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের স্বীকৃতি দিয়ে চুক্তি স্বাক্ষরের সংবাদে রোহিঙ্গাদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। অনেক রোহিঙ্গাই আনন্দ মিছিল করেছেন।

আজ রবিবার ভাসানচরে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত জাতিসংঘের স্বীকৃতি উদযাপনে রোহিঙ্গারা ক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে একটি আনন্দ মিছিলের আয়োজন করে।

মিছিলটি সিআইসি অফিস (শেল্টার-০৯) থেকে হাসপাতাল রোড হয়ে ১ নং রোহিঙ্গা বাজারের সম্মুখে গিয়ে শেষ হয়। এসময় তারা WELCOME UN, WELCOME UNHCR, THANK YOU UN, WE ARE HAPPY AT BHASAN CHAR 2021 এমন স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।

আনন্দ মিছিলটি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে শেষ হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD