শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিতেই চলা ব্রাজিলকে রুখে দিলো কলম্বিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জিতেই চলেছিল ব্রাজিল। ৯ ম্যাচে ২২ গোল করে ৯টিতেই জিতেছিল তারা। তবে সোমবার ভোরে তাদের জয়রথ থামিয়েছে কলম্বিয়া। ঘরের মাঠে তারা ব্রাজিলকে রুখে দিয়েছে গোলশূন্য ড্রয়ে।

অবশ্য ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তিতের শিষ্যরা। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। কাতার বিশ্বকাপ এক প্রকার নিশ্চিত সেলকাওদের। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর ১৫ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে পঞ্চম স্থানে।

কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু পিএসজি এই তারকা আগমনেও সতীর্থরা উজ্জীবিত হননি। কলম্বিয়ার জালের নাগাল পাননি। যদিও পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছেন তিতের শিষ্যরা। প্রথমার্ধে কাছের পোস্টে নেইমারের নেওয়া দারুণ একটি শট ডাইভ দিয়ে রক্ষা করেন কলম্বিয়ার ডেভিড অসপিনা।

গোলের সুযোগ পেয়েছিলেন লুকাস পাকুয়েতাও। কিন্তু গোললাইন অতিক্রম করাতে পারেননি। এ সময় নেইমারের পাস থেকে বল পেয়ে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন পাকুয়েতা। তার সামনে ছিল কেবল কলম্বিয়ার গোলরক্ষক অসপিনা। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট শট নেন।

কলম্বিয়া অবশ্য খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। যেটা পেরেছিল সেটা প্রথমার্ধে সেট পিস থেকে। এ সময় হুয়ান কুইন্তেরোর নেওয়া বাকানো ফ্রি কিক ইয়েরে মিনার মাথা ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

কলম্বিয়া ও ব্রাজিলের গোল মিসের এমন মহড়া চলে দ্বিতীয়ার্ধেও। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD