বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সন্তান মুখতার আলমের হাতের লেখায় সাজে কাবার গিলাফ ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান

অর্ধেক আসন ফাঁকা নিয়ে ঢাকায় গেল বনলতা এক্সপ্রেস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

টানা দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা নিয়ে রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন আজ রোববার সকাল সাতটায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেল। তবে ট্রেনের ভেতরে যাত্রীরা একটি করে আসন ছেড়ে দিয়ে বসলেও ট্রেনে ওঠার সময় প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় হয়েছে। সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হয়নি।

স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠার জন্য ১০ মে স্টেশনে যাত্রীদের দাঁড়ানোর জন্য চিহ্নিত করে লাল রং দিয়ে বৃত্ত এঁকে দেওয়া হয়, কিন্তু সকাল ৬টা ৫০ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন স্টেশনের এসে দাঁড়াতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এ সময় লাল বৃত্তে কাউকে আটকে রাখা যায়নি। স্টেশনে তদারকি দলের লোকজন ও চিকিৎসক দল উপস্থিত ছিলেন। তারা ট্রেনে যথারীতি জীবণুনাশক ছিটিয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এই ট্রেনের মোট আসনসংখ্যা ৯৮৯। এর মধ্যে বেজোড় সংখ্যার হিসাব অনুযায়ী ৪৯৭ জন যাত্রী ট্রেনে যাওয়ার কথা ছিল। কিন্তু কোয়ারেন্টিন আসন খালি রাখার কারণে ৪৯৫ জন যাত্রী নিয়ে নির্ধারিত সময় সকাল সাতটায় ট্রেনটি রাজশাহী স্টেশনে ছেড়ে গেছে। ট্রেনটি বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে।

স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ট্রেনটি কোথাও না থামিয়ে একেবারে ঢাকায় কমলাপুর স্টেশনে গিয়ে থামবে। তবে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার আগের স্টেশনে চেক-আপ এর জন্য একটু থামবে। এ সময় কোনো যাত্রী উঠবেও না। নামবেও না। কোয়ারেন্টিন আসনে কোনো যাত্রী যায়নি। তবে চিকিৎসক দল ট্রেনে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD