বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি দুই হাজার ছাড়ানোর পথে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪৩ হাজার বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের বহরে হামলা, নিহত ৫ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

আশুলিয়ায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য মো. ফরহাদ হোসেন (২২) নিহতের ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালক সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নবাব কার্গো লাইন নামের একটি কভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-ট ১৬-৪১৮১) জব্দ করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।

এরআগে গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে আশুলিয়ার গনকবাড়ী এলাকার ডিইপিজেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজুন মিয়া (২৩) নোয়াখালী জেলার সেনবাগ থানার লেমুয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ঢাকায় ভাড়া বাসায় থেকে কাভার্ডভ্যান চালাতো বলে জানা যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, কাভার্ড ভ্যান নিয়ে সে ইপিজেড এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে আব্দুল্লাহপুর থেকে ডিইপিজেড পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেন ফরহাদ ও ইউসুফ। পথিমধ্যে জামগড়া এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ফরহাদ। পরে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

নিহত ফরহাদ (কং-৭৫৪৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে। তিনি আশুলিয়ার ডিইপিজেড ৭ এপিবিএন ক্যাম্প-এ কর্মরত ছিলেন। আহত ইউসুফ বগুড়া জেলার গাবতলী থানার হাট খোলাপাড়ার মো. মোখলেছুর রহমানের ছেলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD