শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উৎসবের মৌসুমে ভারতে দৈনিক করোনা আক্রান্ত বেড়েছে ১০ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

ভারতে শারদীয় দূর্গা পূজা চলাকালীনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্ত বেশি ১০.৫ শতাংশ। সেই সাথে বুধবার বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদিও এ নিয়ে পর পর পাঁচ দিন ২০ হাজারের নিচে থাকলো দেশটির দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ১ হাজার ১৭৩ জন।

গেলো ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২২৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ১৮৯ জনের। দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কমে হয়েছে ৭ হাজার ২৪৭ জন। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৬৫৩ জন।

সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায়। তবে আগের তুলনায় কিছুটা হলেও কমেছে। মহারাষ্ট্রেও কমেছে দৈনিক সংক্রমণ। তামিলনাড়ুতে কমলেও হাজারের ঘরেই রয়েছে। এরইমধ্যে দূর্গাপূ

এদিকে দুর্গাপুজো দেখতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উপচে পড়ছে মানুষের ভিড়। তা নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD