শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিতর্কিত পেনাল্টিতে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ফাইনালের খেলার আশাবাদ ব্যক্ত করে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই লক্ষ্যের একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে জিকোর লাল কার্ড ও বিতর্কিত পেনাল্টিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের।

বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্ট্রাইকার সুমন রেজা। জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক নেপালের এক খেলোয়াড়ের গায়ে লেগে গোলমুখের সামনে যায়। সেখান থেকে দুর্দান্ত এক হেডে নেপালের জালে বল জড়ান বিপিএলের সর্বোচ্চ গোলদাতা সুমন রেজা। সুমনের গোলে লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যায়। ম্যাচের ৭৯ তম মিনিটে দলকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এরপর ম্যাচের ৮৮তম মিনিটে নেপালকে বিতর্কিত এক পেনাল্টি উপহার দেন রেফারি।

সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন নেপালের অঞ্জন বিস্তা। ম্যাচের বাকি সময় আর গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে ১০ জনের বাংলাদেশ। ফাইনালে যেতে হলে জিততেই হতো বাংলাদেশকে।

দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক মালদ্বীপ। সেই ম্যাচের পরই জানা যাবে ফাইনালে নেপালের প্রতিপক্ষ কারা। ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সাফের ফাইনাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD