শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুরে খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের ডুবুরিরা কাজ করছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে এক ব্যক্তি পড়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে অভিযান চালাচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD