রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবাননের রকেট-ড্রোন হামলায় কেঁপে উঠল ইসরায়েল হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানের বেতার ভাষণের কথা স্মরণ করল ভারত প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সেট পিসের সেরা আর্সেনাল বনাম পিএসজির রক্ষণ আদ্ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

অভিনেত্রী জোয়া মোরানির প্লাজমা নিয়ে সুস্থ হলেন করোনা রোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

 

বাবা করিম মোরানি ও বোন সাঝা মোরানির সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী জোয়া মোরানি। বর্তমানে অবশ্য তিনজনই করোনা মুক্ত রয়েছেন। সম্প্রতি করোনার চিকিৎসায় সহায়তা করতে রক্ত দান করছেন জোয়া।

তিনি জানিয়েছিলেন, ওই রক্তদানের জন্য তাকে একটি প্রশংসাপত্র দেওয়া হয় এবং একইসঙ্গে ৫০০ টাকাও দেওয়া হয়। এবার সুখবর দিলেন এই অভিনেত্রী। সুস্থ হয়ে ওঠার পরে প্লাজমা দান করেছিলেন জোয়া। সেই প্লাজমা অন্যরোগীর সেরে উঠতে কাজে লাগছে বলে জানিয়েছেন প্রযোজক কন্যা।

জোয়া মোরানি জানিয়েছেন, তার দেওয়া প্লাজমায় সুস্থ হয়ে উঠেছেন একজন রোগী। তাই দ্বিতীয় বার প্লাজমা দান করলেন তিনি।

প্লাজমা ডোনেট করার একটি ছবি পোস্ট করে জোয়া লিখছেন, ‘প্লাজমা ডোনেশন রাউন্ড ২। আগেরবার আমার প্লাজমায় সুস্থ হয়ে আইসিইউ থেকে বেরিয়েছেন এক রোগী। সেই কথা মতোই আরো একবার মুম্বাইয়ের নায়ার হাসপাতলে প্লাজমা দান করলাম।’

জোয়া মোরানি এর আগেও নায়ার হাসপাতালেই প্লাজমা দান করেছিলেন। রক্তদানের কথা নিজের ইনস্টাগ্রাম অ‍্যাকাউন্টে ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেন জোয়া।

তিনি সবার উদ্দেশ্যে বলেন, যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন তারাও যেন প্লাজমা চিকিৎসায় এভাবেই সাহায্য করেন।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD