শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথ: অতিরিক্ত গাড়ির চাপে ঘাটে যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে লেগে থাকা যানজট পরিস্থিতর তেমন উন্নতি হয়নি। আজ শুক্রবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে বাস-ট্রাকসহ পাঁচ শতাধিক বিভিন্ন ভারি যানবাহন। এতে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচরিজ পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে থাকা ওই গাড়িগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সংখ্যা সবচেয়ে বেশি।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শিহাব উদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমান ফেরির কোনো সংকট নেই। কিন্তু নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পানির গভীরতা না থাকায় রো রো (বড়) ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌ পথে ফেরিসার্ভিস বন্ধের প্রভাবে অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে। ফলে উভয় ঘাটে যানজট লেগেই থাকছে।

এদিকে নৌ পথে বহরে রয়েছে ছোট-বড় ২০টি ফেরি। সবকটি ফেরি সার্বক্ষণিক সচল রেখে ঘাটে আটকে থাকা গাড়িগুলো দ্রুত পারাপারের চেষ্টা চালাচ্ছে বিআইডাব্লিউটিসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD