বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

রংপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

রংপুর সদরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার(১৫ অক্টোবর) সকালে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গভীররাতে সদর উপজেলার দক্ষিণ মোমিনপুর থেকে ৫০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সদর কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- রংপুর নগরীর পার্বতীপুরের মাহাতাব উদ্দিনের ছেলে নুর হক (৪৫) ও একই এলাকার ফড়িয়াটারীর মগর আলীর ছেলে মোকছেদ আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার দক্ষিণ মোমিনপুর সড়ক সংলগ্ন জেএফবি ভাটার পাশে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা আরোহীদের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে থামানো হয়।

পরে তাদের তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে মোটরসাইকেল আরোহী নুর ও মোকছেদকে আটক করা হয়।

এএসপি আশরাফুল আলম পলাশ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD