বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আশুগঞ্জে আরজে টাওয়ার থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৩৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিলাসবহুল আবাসিক হোটেল আরজে টাওয়ারের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ৩৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আরজে টাওয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরজে টাওয়ারের বারে অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা হয় ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভতকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিদেশি বিয়ার।

তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

লাইসেন্স ছাড়া মদ ও বিয়ার ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন ইজারুল হক, মোস্তাফিজুর রহমান, বাদল মিয়া, অপু চন্দ্র বিশ্বাস, দ্বীন ইসলাম, মোস্তাফিজুর রহমান পিয়ালসহ আরও ৩৩ জন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD