শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দৈনিক ৪০ হাজার শিশু টিকা পাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

প্রতিদিন স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। আগামী ৩০ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু করা হবে।ইতোমধ্যেই শিশু শিক্ষার্থীদের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ কথা জানিয়েছেন।

ডিজি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন টিকা দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে।

ডিজি বলেন, ঢাকা মহানগরীর স্কুল-কলেজ মিলিয়ে ৭৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে মোট ৬ লাখ ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। আমরা এদেরকে প্রথম ধাপে টিকার আওতায় আনব।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ২০০টি বুথ থাকবে।

তিনি বলেন, দেশের ২১টি পয়েন্টে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। ঢাকা মহানগরীর টিকাদান কার্যক্রম শেষ হলে পরবর্তীতে দেশের ২১টি পয়েন্টে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD