বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ভেঙে গেছে নাটোরে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ ঘড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ি নাটোরে অবস্থিত হওয়ায় তা নাটোরের গৌরব বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন নাটোরের ঐতিহ্যবাহী দিঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তারা গণভবনের দর্শনীয় ঘড়িটির একাংশ ঘর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙ্গে যায়।

রাজধানীর বাইরে দেশের একমাত্র রাষ্ট্রীয় অতিথি ভবন যা প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে তার দপ্তরের অধিন রয়েছে।দেখভালের দায়িত্ব পালন করে নাটোরের জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ।

২০ মে ঘূর্নিঝড় আম্পানের আঘাতে ঘড়িটির একাংশ ভেঙ্গে গেলেও নজরে পড়েনি সংশ্লিষ্ট কারো।গণভবনের প্রধান ফটকের ঘড়ির একাংশ ভাঙ্গা দেখে শনিবার রাতে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনে স্থানীয় মিডিয়া কর্মিরা।

আজ রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ গণভবন পরিদর্শন করে ঘড়িটি দ্রুত মেরামত করতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। জেলা প্রশাসক জানান,ঘূর্নিঝড় আম্পানের আঘাতে ঘড়িটির একাংশ ভেঙ্গে যায় কিন্তু সেটি এখনো চালু রয়েছে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD