শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন ঢাবি শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

দেশের বিভিন্ন স্থানে মন্দির এবং হিন্দুবাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন। অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তায় অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন প্রতিবাদী শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রথমে সমবেত হন জগন্নাথ হলসহ বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। অবরোধের কারণে শাহবাগসহ পল্টন, জিরোপয়েন্ট, মৎস্য ভবন, কাকরাইল, বাংলামোটর, সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

কয়েক ঘণ্টা এসব সড়কে যানবাহনগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসব এলাকায় গণপরিবহনেরও সংকট দেখা দেয়। বাধ্য হয়ে অনেকেই রিকশায় চলাচল করেন। অনেকে আবার গাড়ি থেকে নেমে হেঁটে হাসপাতাল কিংবা গন্তব্যে পৌঁছান। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD