শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মন্দির পাহারায় ছাত্রলীগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

সিলেটে মন্দির পাহারা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা

সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে রোববার (১৭ অক্টোবর) রাতে সিলেটের মন্দিরগুলো পাহারা দিয়েছেন জেলা ছাত্রলীগের কর্মীরা। তাদের এ উদ্যোগের প্রশংসা করছেন সিলেটের সচেতন মানুষ। অন্যদিকে, সোমবার নগরীতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মধ্যে সিলেটসহ বেশ কয়েকটি জেলায় মন্দির ও বাড়িঘরে হামলা হয়। এ অবস্থায় সিলেট জেলা ছাত্রলীগের কর্মীরা সম্ভাব‌্য হামলার আশঙ্কায় কয়েকটি মন্দির পাহারা দিয়েছেন। এর মধ্যে মেজরটিলার নুরপুর এলাকার শ্যামসুন্দর মন্দির, টিলাগড়ের গোপালটিলা মন্দির, আম্বরখানা মনিপুরী পাড়া ও বালুচরের দুর্গাবাড়ি মন্দির অন্যতম।

এদিকে, সোমবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি নাজমুল ইসলাম বলেছেন, ‘সাম্প্রদায়িক হামলা প্রতিহত করার নির্দেশনা দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। গত রাতে রংপুরের ঘটনার পর জানতে পারি, মেজরটিলার শ্যামসুন্দর মন্দিরে হামলার আশঙ্কা আছে। তখনই সিদ্ধান্ত নিয়ে দলীয় কর্মীদের গুরুত্বপূর্ণ সব মন্দির পাহারা দেওয়ার নির্দেশনা দিই।’

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি রুখতে হলে প্রয়োজন অসাম্প্রদায়িক শক্তির ঐক্য। ছাত্রলীগের এ উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এই সময়ে তা আরও বড় পরিসরে প্রয়োজন। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন ও অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল-ব্যক্তির ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD