রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

করোনার সময়ে প্রিয়জনকে হারালেন তাপসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

করোনা পরিস্থিতির মধ্যেই নিজের প্রিয়জনকে হারালেন অভিনেত্রী তাপসী পান্নু। তার আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুরমা মারা গেছেন শনিবার। নিজের ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেন এই অ‌ভি‌নেত্রী।।

তাপসী লেখেন, ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবার নয়। বিজি, ভালবাসি তোমাকে।

তাপসী পাঞ্জাবি হওয়ায় তাদের রীতি অনুযায়ী ঠাকুরমার পারলৌকিক কাজকর্ম সম্পন্ন হয়। সেই ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। তবে তার ঠাকুরমা কীভাবে মারা গেলেন, আর কবেই সে ব্যাপারে এখনও বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর। বিভিন্ন সাক্ষাৎকারে বারেবারেই তাঁর প্রসঙ্গ এনেছেন তাপসী, শেয়ার করেছেন ছোটবেলার স্মৃতি। তার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

যেহেতু তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন তাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বিজি’-র সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি অভিনেত্রীর। কারণ, তার পরিবার বর্তমানে পাঞ্জাবে রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD