শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের মূল পর্বের আগেই হাসপাতালে সৌরভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই দুবাই থেকে কলকাতায় এসেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সৌরভ।

রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দিন ফের তিনি দুবাই যাবেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তার বুকে স্টেন্ট বসানো হয়েছিল। তারপর থেকেই ডাক্তারদের নির্দেশ মেনে চলছেন তিনি। চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও।

শুক্রবার তার স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থই রয়েছেন বিসিসিআই সভাপতি। নিয়ম মেনে চলায় এখন তেমন কোনো শারীরিক জটিলতা নেই তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD