শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফের বাড়ছে বায়ুদূষণ, ঢাকা নিয়ে ভয়াবহ সতর্কসংকেত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

বায়ু দূষণের সঙ্গে ঢাকার সম্পর্ক নতুন নয়। যদিও করোনার লকডাউনে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু ফের বাড়তে শুরু করেছে ঢাকার বাতাসে দূষণ। যা দিনদিন বিপজ্জনক আকার ধারণ করছে। বিশেষ করে চলতি মাসের (অক্টোবর) শুরুর দিকের তুলনায় শেষ দিকে তা আরও খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে।

বিভিন্ন সূচকে দেখা যায়, বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের একটি ঢাকা। মাঝে মাঝেই বেইজিং ও দিল্লিকে ছাপিয়ে সূচকে সবার উপরে উঠে আসে ঢাকার নাম।

গত ৫ বছরে ঢাকার বাতাস আরও বেশি বিষাক্ত হয়েছে। দিনের চেয়ে ঢাকার রাতের বাতাসে দূষণের মাত্রা আরও ভয়াবহ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শুধু তাই নয় সম্প্রতি শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’র তথ্য মতে, ঢাকায় বায়ু দূষণ না থাকলে মানুষ আরও প্রায় ৭ বছর সাত মাস বেশি বাঁচতে পারতো। এছাড়া একই কারণে সারাদেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় ৫ বছর চার মাস।

দিন দিন ঢাকার বায়ুদূষণ বাড়তে থাকায় শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনই যদি উদ্যোগ না নেয়া হয় তাহলে চলতি বছরের ডিসেম্বরের শুষ্ক মৌসুমে স্বাস্থ্যগত জরুরি অবস্থা তৈরি হতে পারে।

বায়ুদূষণ বিশেষজ্ঞ ড. কামরুজ্জামান বলেন, বায়ুদূষণ বাড়ার সবকিছুই এখন পুরোদমে চলছে। করোনার লকডাউন ওঠে যাবার পর থেকেই মূলত বাতাসে দূষণ বাড়তে শুরু করেছে। এখন সাবই ঘর থেকে বের হচ্ছেন। গণপরিবহন চলাচল, শহরের আশপাশে গড়ে ওঠা ইটভাটা, শহরের মধ্যে মেগা প্রজেক্ট, রাস্তা খোঁড়াখুঁড়িও আগের চেয়ে অনেক বেড়েছে। যার কারণে বাড়তে শুরু করেছে বায়ুদূষণ।

তিনি বলেন, বায়ুমান সূচক যদি তিনদিন ৩০০ পয়েন্টের ওপরে যায়, এবং তা যদি ৩ ঘণ্টার মতো থাকে, তাহলে বাতাসের দূষণগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বার্তমানে যে অবস্থায় আছে, তাতে শীতকালে সেটা সেখানে গিয়েই দাঁড়াবে। এখনই উদ্যোগ না নিলে আগামী ডিসেম্বরে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এমন অবস্থায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের সচেতনতার পাশাপাশি সরকারকেও উদ্যোগ নিতে হবে। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দূষণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গতকাল রোববার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, বায়ু দূষণের মানমাত্রায় ঢাকার পয়েন্ট সকাল ৯টায় ছিলো ১৫৬ এবং বেলা ৩টায় ছিলো ১৬১।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD