রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

করোনা আক্রান্ত রাজধানী পাচ্ছে স্বাভাবিক রূপ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

সারাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার ভয়ে আতঙ্কিত মানুষ। তবে মানুষের জীবিকা পথ ও অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সবকিছু সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনা আক্রান্ত ও মৃত্যুর চিত্র সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। এরপরও ছুটি শেষে স্বাভাবিক প্রাণ ও চাঞ্চল্যতা ফিরছে রাজধানীতে। ঢাকায় প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে উপচে পড়ছে ঢাকা ফেরত মানুষের ভিড়।

রোববার (৩১ মে) সকাল থেকেই মতিঝিল এলাকার অফিস পাড়ায় চোখে পড়েছে মানুষের ঊর্ধ্বশ্বাসে ছুটে চলার চিত্র। শাপলা চত্বর এলাকায় মানুষ ও পরিবহনের বড়সড় জটলাও দেখা গেছে। এদিকে গাবতলী, ফার্মগেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় চোখে পড়েছে কর্মজীবী মানুষের ভিড়। প্রকারভেদে ছোট বড় দোকান ও ফুটপাতেও দোকান বসতে দেখা গেছে।

ঢাকা ফেরত মানুষ ও পরিবহন পরিস্থিতির অবস্থা জানিয়ে ডিএমপি পশ্চিম ট্রাফিক জোনের দায়িত্বরত সহকারী কমিশনার বলেন, ‘গণপরিবহন না চললেও গাবতলী, মাজার রোড ও মিরপুর এলাকায় সকালে লোক সমাগম হয়েছিল। সড়কে রিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়িগুলোর চাপ ছিল বেশ।’

আগামী সোমবার (১ জুন) থেকে গণপরিবহন চালু হলে রাস্তায় আরও বেশি ব্যস্ততা বাড়বে বলেও জানান তিনি।

এদিকে বসিলা, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় দু-একটি বাস চলতে দেখা গেছে তবে সেসব বাসের চালক ও সহযোগীর সঙ্গে কথা হলে তারা ট্রায়ালের জন্য রাস্তায় বাস নামিয়েছেন বলে জানান। এইসব এলাকাতেও বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরা মানুষ দেখা গেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD