শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :

সাকিব-বাঁধন ইশোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনলাইন বিক্রয়ে এক নাম্বার ফার্নিচার ব্র্যান্ড হয়ে ওঠার এবং দেশের সর্বত্র ও প্রতিটি পরিবারে বিশ্বমানের ডিজাইন পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের পেছনে রয়েছেন খ্যাতিমান এই দুই তারকা।

ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, সাকিব ও বাঁধন-কে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের ভিশন ও ব্র্যান্ডের প্রতি তাঁরা দুজনই আস্থাশীল, যা আনন্দের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। উভয় তারকাই তাদের ব্যক্তিগত ক্যারিয়ারে ট্রেন্ড-সেটার হিসেবে পরিচিত। তাই এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ইশো পণ্য পৌঁছে দেওয়ার আমাদের লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।

সাকিব আল হাসান বলেন, স্বল্পসময়ের মধ্যেই ইশো অনলাইন বিক্রয়ে দেশের এক নাম্বার ফার্নিচার ব্র্যান্ডে পরিণত হয়েছে, যা থেকে বোঝা যায় তাঁরা কেন অনন্য এবং তাদের ভবিষ্যত্ কেমন হবে। আমি নিজেও ইশো’র আসবাবপত্র ও নকশার একজন ভক্ত। তাই পছন্দের ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে বিশেষভাবে আনন্দিত।

আজমেরী হক বাধন বলেন, ইশোর সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ইশো দেশের মানুষের আসবাবপত্র বাছাইয়ে পছন্দ ও রম্নচি পরিবর্তনে সক্ষম হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD