শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেঘনায় ইলিশ শিকারে ব্যস্ত অর্ধলক্ষাধিক জেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

মা ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের মেঘনায় নেমেছে অর্ধলক্ষাধিক জেলে।

সোমবার মধ্যরাত থেকে উৎসবমুখর পরিবেশে নদীতে নেমেছেন জেলেরা।

গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে সব রকম মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

জানা গেছে, অবসর সময়ে জাল এবং নৌকা মেরামত করে সব প্রস্তুতি নিয়েই জেলেরা নদীতে নৌকা ভাসিয়েছেন।

মৎস্য কার্যালয় সূত্র জানায়, রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত গত ২২ দিন ইলিশসহ সব প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞাকালীন নদীতে ২২৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দকৃত ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং মাছ শিকারের জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ সময় আটক ১৩ জেলেকে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ, এখন নদীতে মাছ ধরা উন্মুক্ত। তবে জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্মীপুরে ৪৯ হাজার ৯৩৩ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যে তালিকাভুক্ত ৩৮ হাজার ৭৩৬ জেলেকে ভিজিএফের আওতায় ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ২২ দিনে নিষেধাজ্ঞার সময় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মৎস্য বিভাগ নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করেছে। আমরা জেলেদের নিষিদ্ধ সময়ে মাছ শিকার না করতে সচেতন করেছি। তাই এবার অভিযান অনেকটা সফল হয়েছে। আশা করি মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD