শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্যালেন্স ট্যাংক পূর্ণ না থাকায় হেলে পড়ে ফেরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে আমানত শাহ’ নামের রো রো ফেরিটির ব্যালেন্স ট্যাংক পূর্ণ না থাকায় নদীতে হেলে পড়ে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক তৃনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ফেরিঘাট পন্টুনে নোঙর করার পর ফেরিটি হেলে পড়ে। এ সময় ফেরিতে থাকা ১৪টি কাভার্ডভ্যান, ১০ থেকে ১২টি মোটরসাইকেল পানিতে পড়ে যায়।

তৃনমনি শর্মা বলেন, ফেরি হেলে যাওয়ার সময় পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নৌ পুলিশের একটি টিম অবস্থান করছিল। ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বর্তমানে ৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, ঢাকা থেকে দুটি ডুবুরি ইউনিট, একাধিক নৌ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। কোনো ধরনের হতাহত না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা ফেরিতে ১৭ ট্রাক ও কয়েকটি মোটরসাইকেল ছিল উল্লেখ করলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফেরিতে ১৪টি কাভার্ডভ্যান ছিল বলে জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD