রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ পাকিস্তানী কূটনীতিক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান হাইকমিশনের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন আবিদ হোসেন এবং তাহির খান। তারা দিল্লিতে পাক হাইকমিশনের ভিসা বিভাগের কর্মকর্তা বলে জানা গেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ওই দুই কূটনীতিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছিলেন। অসঙ্গত কর্মকাণ্ডের কারণে তাদের অবাঞ্চিত ঘোষণা করেছে ভারত। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, দিল্লি পুলিশের বিশেষ সেল তাদের আটক করেছে। তারা দু’জন পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা বা আইএসআইয়ের হয়ে কাজ করেছিলেন এবং আশেপাশে নকল পরিচয়পত্র ব্যবহার করেছিলেন। খবর: এনডিটিভি।

এ ঘটনায় পাকিস্তানী হাইকমিশনকে কড়া বার্তা পাঠিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বার্তায় ভারতের জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে যাতে ভবিষ্যতে পাক হাইকমিশনের কোনো কর্মী এ ধরনের বেআইনি কাজকর্ম না করেন, তা নিয়েও সতর্ক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD