শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গণটিকার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সারা দেশে এই ক্যাম্পেইন চলবে। তবে প্রয়োজন হলে ক্যাম্পেইনের সময় বাড়ানো হবে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল, সেটার দ্বিতীয় পর্ব আগামীকাল। সে জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি, জেলা-উপজেলায় মাইকিং করা হয়েছে। আমরা সবাইকে অবহিত করেছি, প্রত্যেক জায়গায় ভ্যাকসিন এবং লজিস্টিক পৌঁছে দেওয়া হয়েছে।

শামসুল হক বলেন, এই ক্যাম্পেইনে শুধুমাত্র দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ পেয়েছেন, তারাই শুধু এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। কেন্দ্র পরিবর্তন করে কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালায় স্বাস্থ্য অধিদফতর। টানা দুই দিনে ৮২ লাখের বেশি মানুষকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD